চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  (ভিজিট : )
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

তাজাখবর২৪.কম,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারমুখী ইগল পরিবহনের মিনি বাস ও চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝