কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন: শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে উন্নীত করার উদ্যোগ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন: শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে উন্নীত করার উদ্যোগ

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন: শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে উন্নীত করার উদ্যোগ

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোনা):  বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা ড.হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নীত করা, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থাপন এবং বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।শুক্রবার (১৩ নভেম্বর) শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্ন ও ভালোবাসার প্রতীক এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নীত করার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনসুবিধা নিশ্চিত করতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণেও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের মূল ফটক হতে অফিস কক্ষ পর্যন্ত নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.জ.ম. রেজাউল করিম খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সংসদ সদস্যের সহধর্মিণী জাহানা আফরোজ মুনমুন, কিংবদন্তি লোকসংগীত ও বাউলশিল্পী কুদ্দুস বয়াতি এবং বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা স্বর্ণা।

বক্তারা তাদের বক্তব্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে হুমায়ূন আহমেদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাঁর স্বপ্নকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভা।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিল্পী,কবি,সাহিত্যিক ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এর আগে বর্ণাঢ্য র‍্যালি, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপহার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।উল্লেখ্য, কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ পিতৃভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিষ্ঠানটি শিক্ষা, মানবিকতা ও স্বপ্নের এক অনন্য স্মারক হিসেবে আজও এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে চলেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩, ০২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝