বন্ধুত্বের বন্ধনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ব্যাচ-২০০২, উপহার দিলেন আলমারি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম  (ভিজিট : )
বন্ধুত্বের বন্ধনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ব্যাচ-২০০২, উপহার দিলেন আলমারি

বন্ধুত্বের বন্ধনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ব্যাচ-২০০২, উপহার দিলেন আলমারি

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা (রাজবাড়ী): বন্ধুত্বের বন্ধন অটুট রেখে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ. উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের যৌথ উদ্যোগে বিদ্যালয়কে উপহার দেওয়া হয়েছে একটি আলমারি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে হাবাসপুর কে. রাজ. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাচ-২০০২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ আলমারি উপহার প্রদান করা হয়।

বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষা উপকরণ ও অন্যান্য জিনিসপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণের সুবিধার্থে তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর কে. রাজ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান।প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন থেকেই ব্যাচ-২০০২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ। শিক্ষাজীবন শেষ হলেও নিজেদের শেকড় ও প্রিয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা যে অটুট রয়েছে, তাঁদের এই সহযোগিতামূলক উদ্যোগ তারই দৃষ্টান্ত।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩, ০১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝