পরপারে চলে গেলেন সাহিতপুর লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নরেশ তালুকদার
তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর গ্রামে লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নরেশ তালুকদার চলে গেছেন না ফেরার দেশে। সোমবার (৯ নভেম্বর) ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।নরেশ তালুকদার তার একক প্রচেষ্টায় নিজ বাড়ড়িতে প্রতিষ্ঠা করে ছিলেন 'লোকনাথ মন্দির'। মন্দিরটি ধীরে ধীরে ব্যাপ্তি বৃদ্ধি পায় এবং ভক্ত শুভানুধ্যায়ীদের আগমনে বেশ জমে উঠে মন্দির আঙ্গিনা।
'জীবন জন্মালে মরবেই,পাতা গজালে ঝরবেই' এই অমোগ বিধানেই চলছে পৃথিবী। জন্ম ও মৃত্যুর মাঝখানে মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। সব কিছু ফেলে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন নরেশ তালুকদার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। অনেকেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮