শেরপুরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিট : )
শেরপুরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত

শেরপুরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর: শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে। দীপাবলি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় প্রতিটি পূজামণ্ডপ বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে। আনন্দ-উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।দীপাবলি উৎসবকে ঘিরে পুরো শহরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর ছিলেন। তাদের সতর্ক অবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দীপাবলি উদযাপিত হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝