পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : )
পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

তাজাখবর২৪.কম,ঢাকা: নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা মেইল পেয়েছি। সেই মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।সাইদুর রহমান বলেন, যে ই-মেইলটা এসেছে সেটা আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কিনা সেটাও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ এখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি কিছুই ছিল না। পরবর্তীতে আমরা মেইলটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। গণমাধ্যমে যে নিউজ এসেছে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন সেটা সঠিক নয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে দাবি করে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

২০২৪ সালের আগস্টে এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের নেতারা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝