আজ শ্যামাপূজা ও দীপাবলি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম  (ভিজিট : )
আজ শ্যামাপূজা ও দীপাবলি

আজ শ্যামাপূজা ও দীপাবলি

তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও শুভ দীপাবলি রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা ও আলোর উৎসব উদযাপিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উৎসবটি পালন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

শ্যামাপূজা কালীপূজা নামেও পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় দেবী শ্যামা বা কালী আবির্ভূত হন। শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভক্তরা দেবীর আরাধনা করেন।উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। আজ রাতে দেবী শ্যামার পূজার পাশাপাশি থাকছে প্রসাদ বিতরণ, আরতি, শ্যামাসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির ও পূজামণ্ডপ সাজানো হবে বর্ণিল আলোকসজ্জায়।শ্যামাপূজার পাশাপাশি সন্ধ্যায় উদযাপিত হবে দীপাবলি। এ উপলক্ষে মন্দির, পূজামণ্ডপ ও বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো হবে। প্রদীপের আলোয় মুখর হয়ে উঠবে উৎসবের পরিবেশ।

রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন ও শ্যামাসংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এতে উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। পরে রাতে সেখানে দেবী শ্যামার পূজা অনুষ্ঠিত হবে।এছাড়া রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মন্দিরে রাত সাড়ে ৯টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সেখানে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও দীপাবলি উৎসবের আয়োজন রাখা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝