অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এড.শাহজাহান
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম  (ভিজিট : )
অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এড.শাহজাহান

অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এড.শাহজাহান

তাজাখবর২৪.কম,নোয়াখালী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে অবস্থান জানান দিয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহজাহান। তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন। সবসময় সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এডভোকেট শাহজাহান জানান, অশ্বদিয়া ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, "আমি অবহেলিত ও সাধারণ মানুষের আইনি সহায়তাসহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করেছি। এবার বৃহত্তর পরিসরে ইউনিয়নের আপামর জনসাধারণের সেবা করার উদ্দেশ্যে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও বলেন, "একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সন্ত্রাসহীন ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন গঠন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এজন্য আমি ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের মুরুব্বি, যুবক, ভাই-বোনসহ সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।" ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে এডভোকেট শাহজাহানকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। 

স্থানীয় তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একজন শিক্ষিত ও আইন পেশায় নিয়োজিত যোগ্য ব্যক্তি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে সত্যিকারের  গ্রাম আদালত সাধারণত মানুষ তিন প্রকার সমস্যা নিয়ে আসে এক দেওয়ানি দুই ফৌজদারী তিন পারিবারিক মাছয়ালা বিষয়ে মীমাংসার জন্য আসেন। উক্ত বিষয় সহ  সকল  মীমাংসার জন্য  এডভোকেট শাহজাহান এর বিকল্প নেই।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝