কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা করেছে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টারে সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান সঞ্চালনায় উপজেলার কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টার, উলুখোলা মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিবন্ধিত চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ানদের মাধ্যমে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সরকারের নিয়মনীতি অনুসরণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তবে পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিকস ছাড়পত্র, টিআইএন, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ও ডিজি হেলথ লাইসেন্স সংগ্রহ এবং নবায়নের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়।

তাঁরা আরও বলেন, একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন রোগীকে সুস্থ করে তুলতে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করা হয়।বক্তারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দ্রুততম সময়ে নতুন লাইসেন্স প্রদান ও বিদ্যমান লাইসেন্স নবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝