প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় যাত্রাশিল্পী মতিয়র রহমান চেয়ারম্যান স্মরণে সাহিত্য আসর ‘কীর্তিমানের জীবনপাঠ’
তাজাখবর২৪.কম,কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ার প্রয়াত যাত্রাশিল্পী,শিক্ষক,জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মতিয়র রহমান চেয়াম্যানের "জীবন ও কর্ম" নিয়ে স্মরণসভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ‘কীর্তিমানের জীবনপাঠ’ শিরোনামে আয়োজিত এ আসরে তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা।শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’র ৫২৬তম সাপ্তাহিক আয়োজনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।আসরে মধ্যমণি ছিলেন বিশিষ্ট অভিনয়শিল্পী
জহুরুল আলম ভূঁইয়া স্বপন।
প্রয়াত মতিয়র রহমানের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন লেখক,অভিনয়শিল্পী, পালা-নাট্যকার ও লোকসংস্কৃতি গবেষক রাখাল বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন গীতিকবি মির্জা রফিকুল হাসান।চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অভিনয়শিল্পী আব্দুস সালাম গজনবী, মুহিবুল ইসলাম রুবেল, নিবাস চন্দ্র শীল ও জহিরুল ইসলাম খান জুয়েল। এছাড়া বক্তব্য দেন- মতিয়র রহমান চেয়ারম্যানের বড়ছেলে অভিনয়শিল্পী গোলাম সারোয়ার খোকন, যাাত্রাভিনয়শিল্পী বিলকিছ আক্তার জবা, অভিনয়শিল্পী ও শিক্ষক মুহম্মদ মাইন উদ্দিন মাস্টার, বিজয় কুমার সরকারসহ অন্যরা।
আলোচনায় বক্তারা বলেন, মতিয়র রহমান চেয়্যারম্যান মহোদয় যাত্রাশিল্পী, শিক্ষা, জনপ্রতিনিধি ও রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকায় নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে কেন্দুয়ার অন্যান্য প্রয়াত গুণীজনদের জীবনকথাও ধারাবাহিকভাবে তুলে ধরতে চর্চা সাহিত্য আড্ডার প্রতি আহ্বান জানান তারা।সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন- কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, আবুল কাশেম আকন্দ, সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন হিরন, অনুকুল চন্দ্র সরকার, মনিরুজ্জামান রাফি, কবি জহিরুল হক খান, পল্লীকবি নুরুল ইসলাম, কবি অধীন ওয়াদুদ মস্তান, কবি আশরাফ উদ্দিন ভূইয়া, কবি হোসেন আরমান, অভিনয়শিল্পী উৎপল চক্রবর্তী, আবু বক্কর সিদ্দিক লালনসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮