পাবনা মানসিক হাসপাতালে অভিযান দালাল চক্রের চার সদস্যকে কারাদণ্ড
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম  (ভিজিট : )
পাবনা মানসিক হাসপাতালে অভিযান দালাল চক্রের চার সদস্যকে কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে অভিযান দালাল চক্রের চার সদস্যকে কারাদণ্ড

কাজী বাবলা,তাজাখবর২৪.কম,পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের চার সদসকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস আলী (২৫), তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন (৪৭), চাঁদ আলীর ছেলে মাসুদ রানা (৪৫) এবং কিসমত প্রতাপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সুজন আলী (২৬)।এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল পুলিশের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালায়।

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝