মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম  (ভিজিট : )
মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন

মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীর মিরপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একইসঙ্গে, বন্ধ হয়ে যায় যান চলাচল।রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদর দফতর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝