মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফজলুল হক মিলন, এমপি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিট : )
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফজলুল হক মিলন, এমপি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফজলুল হক মিলন, এমপি

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তিনি বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) সিজন-৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব বলেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বালীগাঁও এমএসএম ফারুক সাহেবের ইটভাটা মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। রয়েল চ্যালেঞ্জার বনাম অ্যাটাক টাইটান দলের মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন)। 

মো. সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক মাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য মো. মমতাজ উদ্দিন মাস্টার ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালীগাঁও মধ্যপাড়া বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনোয়ার এবং সদস্য মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির। স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝