গোসাইরহাটে যুবদল নেতা শামিম মাতুব্বরের বিরুদ্ধে অবৈধভাবে জমির মাটিকাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও শালিস বাণিজ্যের অভিযোগ
শরীয়তপুর থেকে ফিরে এমজি বাবর,তাজাখবর২৪.কম, ষ্টাফ রিপোর্টার: শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের সাবেক ছাত্র দল সভাপতি, বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শামিম মাতুব্বরের বিরুদ্ধে ভূমিদস্যুতা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অবৈধভাবে জমির মাটিকাটা, মিথ্যা মামলা ও শালিষি বাণিজ্য ও চাঁদা আদায়সহ নানা অনিয়ম অপকর্মের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ০১/১০/২০২৬ ইং তারিখে জনৈক ভুক্তভোগী কর্তৃক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করা হয়। অভিযোগ ও এলাকায় ঘুরে জানাগেছে শামিম মাতুব্বর ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে।এলাকার সাধারণ মানুষের জমি- পুকুর জোরপূর্বক দখল,প্রভাব খাটিয়ে ফসলি ও আইল জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা এবং নিজের স্বার্থ হাসিলের জন্য স্থানীয় কিশোর গ্যাংকের সদস্য তাহসিন, জিলান,তামিম, সজিব, আজগর, এসহাক, রাজিব গংদেরকে ব্যাবহার করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা প্রতিনিয়ত রাতে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতন্ক সৃষ্টি করে।
এছাড়া স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে শালিসি বৈঠকের নামে সাধারণ মানুষকে হয়রানি আর্থিক বাণিজ্যে চাঁদা আদায়ে লিপ্ত থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিধামকি দেয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এমনকি নিজের আপন ভাই তসলিমের সাথে ব্যাবসয়িক প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করার অভিযোগও রয়েছে শামিমের বিরুদ্ধে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান শামিম মাতুব্বরের এহেন অপকর্মে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দলের নাম দিয়ে এমন অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ায় এলাকাবাসী ও দলীয় ত্যাগী নেতাকর্মীরা তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা অভিযোগে শামিম মাতুব্বরের সকল অপকর্মের নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান এলাকাবাসী।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮