কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম  (ভিজিট : )
কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার  কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার ভোর ৬টায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার (২৪ অক্টোবর)গভীররাতে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালে মিয়ার প্রেমের সম্পর্ক তৈরী হয়। 

সেই সম্পর্কের জের ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে প্রকাশ। পরে ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সজল সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।কেন্দুয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোর ৬টার দিকে  অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝