দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, যানবাহনে উপচেপড়া ভিড়
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৪:৪৭ পিএম  (ভিজিট : )
দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, যানবাহনে উপচেপড়া ভিড়

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, যানবাহনে উপচেপড়া ভিড়

সুমন কুমার দে, তাজাখবর২৪.কম,শেরপুর প্রতিনিধি: সারা দেশে টানা ছুটি থাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ বাড়িতে এসেছিলেন। গত ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। পরদিন বৃহস্পতিবার হওয়ায় অনেকে আরও এক দিন ছুটি নিয়ে শুক্রবার ও শনিবার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যানবাহনে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়।

এবারের দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের ব্যাপক ছাপ। সরকারের আর্থিক সহযোগিতার পরিমাণ বৃদ্ধি, দীর্ঘ ছুটি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব উদযাপন করতে পারায় পূজার আনন্দ ছিল আরও বেশি।

অনেকের মতে, বিগত বছরগুলোর তুলনায় এবারের দুর্গাপূজা ছিল সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা পূরণের একটি উল্লেখযোগ্য আয়োজন। আনন্দ, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের পর এখন কর্মস্থলে ফেরার পালা। তবে বাড়ি ছেড়ে প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেওয়ার বেদনা নিয়েই আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছেন তাঁরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝