কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ২, আহত ২
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ২, আহত ২

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ২, আহত ২

মো: আলামিন দেওয়ান,তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার ডিগ্রীরচর দক্ষিণ পাড়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে কালীগঞ্জ থানার কর্মরত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও কালীগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। দুর্ঘটনায় আহতরা হলেন—কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়ি চালক রাব্বি (২৮)। 

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি ও বিশেষ আনসার কামাল হোসেন রাত্রিকালীন টহল ডিউটি ও ওয়ারেন্ট তামিলের জন্য বের হন। টহল টিমের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পাশে টহল গাড়ী থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের চালক তাঁদের সজোরে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ঘোড়াশালের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় রিকশা চালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস গুরুতর আহত বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা মো. রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত এসআই মো. মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

আহত পিএসআই জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করি। দুর্ঘটনায় আমাদের সহকর্মী এসআই মিজানুর রহমান ও স্থানীয় রফিক মোল্লা মারা গেছেন এবং এসআই জাবেদ ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝