রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম  (ভিজিট : )
রাজধানীর শ্যামলীতে ওভারব্রিজের নিচে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী মোড়ের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই নারী মারা যান। অন্যদিকে, মুক্তাকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা-পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকচাপায় ওই দুই নারীর মৃত্যু হয়েছে। তারা ভাসমান প্রকৃতির ছিলেন। নিহতদের মধ্যে একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝