শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ এএম  (ভিজিট : )
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক:  দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে।

ছুটির মধ্যে শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে আগামী ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝