কেন্দুয়ায় বাড়ির সিমানা নিয়ে বিরোধে প্রবাসি যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিট : )
নিহত প্রবাসি আবিদ মিয়া (২২)

নিহত প্রবাসি আবিদ মিয়া (২২)

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সিমানার জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের কুপিয়ে আহত করা প্রবাসি আবিদ মিয়া (২২) মঙ্গলবার (১৩অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এঘটনায় মারাত্নক আহত তার  পিতা এনামুল হক ওই হাসপাতালে আশংকাজনক অবস্থায়  চিকিৎসাধীন রয়েছেন। আবিদ মিয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুড়ানবাড়ি গ্রামের বাসিন্দা এবং সৌদি আরবে কর্মরত ছিলেন। 

তিনি গত ৭দিন আগে প্রবাস থেকে বাড়ি এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত একই বাড়ির চাচাত ভাই বকুল মিয়ার সাথে এনামুল মিয়ার ১০ শতাংশ বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ১৩ অক্টোবর  মঙ্গলবার দুপুর দিকে  বকুল মিয়ার লোকজনসহ মোঃ এনামুল মিয়ার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি কুপিয়ে মো: এনামুল মিয়া (৪৫) ও ঘুমিয়ে থাকা তার সৌদি আরব প্রবাসী ছেলে আবিদকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে চলে যায়। 

পরে স্বজন ও স্থানীয়রা এনামুল মিয়া ও তার ছেলে আবিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পিতা-পুত্রেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঙ্গলবার রাতে ছেলে আবিদ মৃত্যুবরণ করে। এব্যাপারে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন,নিজেদের মধ্যে বাড়ির সিমানা নিয়ে এমন মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝