কালীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সহকারী কমিশনার (ভূমি)'র নিষেধাজ্ঞা জারি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সহকারী কমিশনার (ভূমি)'র নিষেধাজ্ঞা জারি

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সহকারী কমিশনার (ভূমি)'র নিষেধাজ্ঞা জারি

তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে কৃষিজমিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর বিরোধপূর্ণ জমি সরেজমিনে পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। আদালতে চলমান বাটোয়ারা মামলার রায় না হওয়া পর্যন্ত ওই জমিতে বালু ভরাট, স্থাপনা নির্মাণ ও চারা-কলাগাছ রোপণ না করতে উভয় পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার ঘটনাস্থলে গিয়ে বিরোধে জড়িত উভয় পক্ষের বক্তব্য শোনেন। এ সময় জমির মালিকানা-সংক্রান্ত বিরোধ নিরসনে উভয় পক্ষকে প্রয়োজনীয় দলিল, পর্চা ও অন্যান্য জমিসংক্রান্ত কাগজপত্র তাঁর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে, বিরোধপূর্ণ কৃষিজমিতে বালু ভরাট বন্ধ, ভরাট করা বালু অপসারণ এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন মো. জামিল হোসেন।

আবেদনে জামিল হোসেন অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকলেও একটি পক্ষ রাতের আঁধারে কৃষিজমিতে বালু ভরাট করছে। এতে জমির স্বাভাবিক অবস্থা ও কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর বিধান লঙ্ঘনের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আবেদনের অনুলিপি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।সরেজমিনে পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে ৩৭/২৫ নম্বর বাটোয়ারা মামলা চলমান রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ওই জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ, বালু ভরাট কিংবা চারা ও কলাগাছ রোপণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝