মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়নে দুর্গোৎসব উপলক্ষ্যে জি আর চাল বিতরণ
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ৯ নং ভাড়ারিয়া ও ১০ নং হাটিপাড়া ইউনিয়নের ২৮ টি পূজা মণ্ডপে প্রতিটি মন্দিরের জন্য ৬ শতকেজি করে জি আর চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -২ আসনের মাননীয় সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা পিআইও আলী হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তার, ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম মৃধা, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তৃবন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোঃ আনোয়ার হোসেন ,ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ১০ নং হাটিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি প্রশাসকনিক কর্মকর্তা (ইউপি সচিব) হাবিবুর রহমান, হাটিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ভাভারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেন্টু, ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ভাড়ারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাইফুল ইসলাম সজল ও সমাজের সর্বস্তরের জনগণ।স্বাগত বক্তব্যে ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আমরা ভাই ভাই। তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ গভীর সম্পর্ক। ভাড়ারিয়া ইউনিয়নে আমারা সবাই মিলে মিশে একসাথে থাকি।
তিনি প্রধান অতিথির নিকট সবিনয় বিনীত দাবি জানিয়েছেন, যে তাঁর ইউনিয়নে একটি দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন।অনুষ্ঠান সঞ্চালনায় পিআইও আলী হোসেন বলেন, রৌদ্রদগ্ধ ধরনির বুক নববারি ধাধায় স্রত হয়ে সুস্নিগ্ধ শ্যামল সমারোহে শিশির ভেজা শরতের শুভলগ্নে মা শারদা দেবীর শুভ আগমনে ঐক্য ও শান্তির পুস্পার্ঘ্য অর্পণের বাসনায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ২৮টি পূজা মণ্ডপে প্রতিটি মন্দিরের জন্য ৬শতকেজি করে চালের ডিও দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, মন্ডপগুলোতে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, দর্শনার্থী নারী ও শিশুদের নিরাপদে বেশি সুরক্ষা দিতে হবে, যানজট নিরসন, পরিচ্ছন্নতা, মাদকমুক্ত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কর্মকাণ্ডরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। উল্লেখ্য, বর্তমান সরকারের এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।