জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৫ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন।সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আরব নিউজ

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৯ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝