এক মহীয়সী নারীর চিরবিদায়
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম  (ভিজিট : )
তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।

তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী, দেশটির প্রখ্যাত চিকিৎসক ও জনজীবনের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই।শতবর্ষের বর্ণাঢ্য জীবন শেষে সোমবার ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (IJN)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাঁর মাগফিরাত করুন। 

আলফাতিহা।তুন ড. সিতি হাসমাহ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবনসঙ্গী ছিলেন না, মালয়েশিয়ার চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক জীবনে তাঁর ছিল নিজস্ব অবদান। দীর্ঘ জীবনের নানা অধ্যায়ে তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।কুয়ালালামপুর সামিট ২০১৯-এর সময়ও তাঁর নাম ও অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জনসেবামূলক ভূমিকা মালয়েশিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকবে।

সংসদে তাঁর মৃত্যুসংবাদ ঘোষণার পর শোকের আবহ নেমে আসে। তাঁর সম্মানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত ইসলামী দোয়া।একটি শতাব্দীর সাক্ষী হয়ে যিনি বিদায় নিলেন, তাঁর স্মৃতি বেঁচে থাকবে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।আল্লাহ তায়ালা তুন ড. সিতি হাসমাহ মোহাম্মাদ আলীর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৬ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝