মালয়েশিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সেবা সেন্টারে অভিযান, সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৮:৪৮ পিএম  (ভিজিট : )
মালয়েশিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সেবা সেন্টারে অভিযান,  সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা

মালয়েশিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সেবা সেন্টারে অভিযান, সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া: মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দেশটির ইসিগ্রেশন পুলিশ। সেবা নিতেএসেও বিপাকে পরেছে প্রবাসীরা।সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৪ টার দিকে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রের আশায় পাসপোর্ট সেবা নিতে গিয়েও রেহাই মিলছে না প্রবাসী বাংলাদেশিদের। দেশটির বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর সেন্টারে হঠাৎ অভিযান চালিয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে এই আকস্মিক তল্লাশি চালানো হয়। তবে পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট আবেদন কিংবা ট্রাভেল পাসের মতো অত্যন্ত জরুরি ও সংবেদনশীল সেবা নিতে আসা প্রবাসীদের এমন একটি অনুমোদিত রাষ্ট্রীয় সেবাকেন্দ্র থেকে আটক করাকে প্রবাসীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আটককৃত দের মধ্যে অনেকের ই বৈধ ভিসা আছে যারা পাসপোর্ট নবায়ন করতেই এসেছিলেন। আটকৃতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সেবা সেন্টারে অভিযান,  সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা

মালয়েশিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সেবা সেন্টারে অভিযান, সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা

মালয়েশিয়ায় থাকা সাধারণ বাংলাদেশিরা বলছেন, অনেক কর্মীই নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো ভিসা বা পাসপোর্ট নবায়ন করতে পারেন না। তারা যখন নিজেদের বৈধ করার আশায় হাইকমিশন নির্ধারিত সেবাকেন্দ্রে বা পাসপোর্ট অফিসে আসেন, তখন সেখানেও যদি তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি না থাকে,তবে প্রবাসীরা কোথায় যাবেন? সেবা নিতে যাওয়ার স্থানও অভিযানের আওতায় পড়া সত্যিই গভীর ভাবনার এবং চরম উদ্বেগজনক বিষয়।আইনি জটিলতায় পড়া প্রবাসীরা যাতে কোনো হয়রানি বা আতঙ্ক ছাড়া তাদের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে ব্যাপারে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জানান, কতজনকে আটক করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝