ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব! ৪ হাজার একর পুড়ে ছাই
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম  (ভিজিট : )
ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব! ৪ হাজার একর পুড়ে ছাই

ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব! ৪ হাজার একর পুড়ে ছাই

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের তাণ্ডবে ভস্মীভূত হয়েছে চার হাজার একরেরও বেশি বনভূমি। 'লিউকাস ফায়ার' নামের এই দাবানলে মেন্ডোসিনো ন্যাশনাল ফরেস্ট সংলগ্ন এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ারের দেওয়া তথ্য অনুযায়ী, লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির সীমান্ত সংলগ্ন পটার ভ্যালির কাছে লাগা এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ৪ হাজার ১০৯ একর এলাকা গ্রাস করেছে। অগ্নিনির্বাপক বাহিনীর টানা প্রচেষ্টায় এ পর্যন্ত আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাণ্ডব থামেনি।

পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির একাধিক ব্লকে জরুরি উচ্ছেদ আদেশ কার্যকর করা হয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন শত শত মানুষ। স্থানীয় প্রশাসন আরও অন্তত এক ডজন অঞ্চলে সতর্কবার্তা জারি রেখে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া গবাদিপশু ও গৃহপালিত প্রাণীদের আশ্রয়ের জন্য লেকপোর্টে বিশেষ পশুর শেড গড়ে তোলা হয়েছে।

দাবানলের তীব্রতায় স্থানীয় জাতীয় বনাঞ্চলের রাস্তাঘাট, ট্রেইল এবং ক্যাম্পগ্রাউন্ড সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইউএস ফরেস্ট সার্ভিস। উল্লেখ্য, ২০১৮ সালের ঐতিহাসিক ‘র‍্যাঞ্চ ফায়ার’-এর সেই একই দগ্ধ এলাকায় নতুন করে এই আগুনের তাণ্ডব শুরু হলো। চলতি বছরে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় দাবানলের ঘটনা।তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত তাপমাত্রা নাকি অন্য কোনো কারণে এই আগুনের সূত্রপাত, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝