বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিলেন ওহাব প্রামানিক, মোটরসাইকেল শোডাউন
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম  (ভিজিট : )
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিলেন ওহাব প্রামানিক, মোটরসাইকেল শোডাউন

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিলেন ওহাব প্রামানিক, মোটরসাইকেল শোডাউন

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওহাব প্রামানিক।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাংশা পৌর শহরের কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেলের বহরটি বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউনে পাংশা উপজেলা ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই শোডাউনের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়ে জানান দেন বিএনপি নেতা আব্দুল ওহাব প্রামানিক।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝