কেন্দুয়ার মারুফ মিয়ার মরদেহ বনগাঁও থেকে উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ার মারুফ মিয়ার মরদেহ বনগাঁও থেকে উদ্ধার

কেন্দুয়ার মারুফ মিয়ার মরদেহ বনগাঁও থেকে উদ্ধার

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোণা): নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মারুফ মিয়া। তিনি কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের বাসিন্দা ।জানা গেছে,সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও রাত ৮টার দিকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত  মারুফ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তার স্ত্রীর নাম হাফসা খাতুন।মৃত মারুফ মিয়ার শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের  আমলি গ্রামে বলে জানা যায়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় না পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেন।তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কী পরিস্থিতিতে তিনি বনগাঁও এলাকায় পৌঁছেছিলেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানান।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝