গোবিন্দগঞ্জ থানাপরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.মনিরুজ্জামান
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জ থানাপরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.মনিরুজ্জামান

গোবিন্দগঞ্জ থানাপরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.মনিরুজ্জামান

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি থানা পরিদর্শনে যান।থানায় পৌঁছালে জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামানকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।পরে জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝