সিলেটের দাসপাড়ায় গভীররাতে যুবদল নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম  (ভিজিট : )
সিলেটের দাসপাড়ায় গভীররাতে যুবদল নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

সিলেটের দাসপাড়ায় গভীররাতে যুবদল নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

আবুল কাশেম রুমন,তাজাখবর২৪.কম,সিলেট : সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া-দেউয়াছর এলাকায় গভীররাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মৃত মইনুদ্দিনের ছেলে ও যুবদল নেতা জসিমের বাড়িতে একদল দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।পপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, রাতের নীরবতার মধ্যে হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলায় যুবদল নেতা জসীম উদ্দীন আহত হয়েছেন বলে জানা গেছে এবং বাসার গেইট ও দরজা সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।এসময় যুবদল নেতা জসিম উদ্দিন ৯৯৯ কল দিলে, শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে অনেক সময় পরে উপস্থিত হন।  হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝