গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম  (ভিজিট : )
গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,  গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোতে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে এসপির সরকারি বাংলোর বাথরুমে সহকর্মীদের অজান্তে এ ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলা শহরের সরকারপাড়ায়। পারিবারিক জীবনে তিনি এক ছেলে সন্তানের বাবা। তাঁর সন্তানের বয়স ৮ বছর।পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাবিবুর আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত ছিলেন। একপর্যায়ে ভিডিও কল চলাকালীন তিনি বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩, ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝