নোয়াখালীতে ইটভাটা সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিট : )
নোয়াখালীতে ইটভাটা সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

নোয়াখালীতে ইটভাটা সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম, নোয়াখালীঃ ইটভাটা হতে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারি আইন ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ০৩ সেপ্টেম্বর নোয়াখালী সুবর্ণচর উপজেলার ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটার মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর প্রাসঙ্গিক বিভিন্ন ধারা, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, ব্লক ইটের ব্যবহার ও এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং ইটভাটা সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপপরিচালক ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটাসমূহের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ইটভাটা মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে পরিবেশের সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতবিার, ০৩ সপ্টেম্বের ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবউিল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝