দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পিএম  (ভিজিট : )
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

তাজাখবর২৪.কম,সিলেট: সিলেটে সড়ক দুর্ঘটনায় ডাম্পট্রাকের ভেতরে আটকে পড়া এক চালককে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। পরে ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করেন।খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝