প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর চান্দপাড়া জনতা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া-নেত্রকোনা সড়কে রামপুর হতে রেন্ট্রিতলা আসার পথে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের করুন মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুত নেত্রকোনার দিকে চলে যায়।
নিহতদের মধ্যে অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) রয়েছেন। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।অপর নিহত ব্যক্তি লিজা আক্তার (৪০)। তিনি আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী। বাবু মিয়া বাংলাদেশ বর্ডারগার্ড এ কর্মরত বলে স্থানীয় সূত্র জানায়।পরে শিশুসহ আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ২/৩জনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮