সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিট : )
সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,তাজাখবর২৪.কম,যশোর: নড়াইলের কালিয়া রোড ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও  র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল ফরিদপুরের গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ৬ আগস্ট জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝