কক্সবাজারের মহেশখালীতে থেকে পাচারকালে ৮টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-২
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ২৯ আগষ্ট (শনিবার) রাত ৯টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে পলিটিন মোড়ানো বস্তার ভেতরে লুকানো ৮টি দেশীয় অস্ত্রসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, অস্ত্রগুলো পাচার করা হচ্ছিল চট্টগ্রামে।এদিকে মহেশখালী থানার পুলিশের আয়োজনে ৩০ আগষ্ট রবিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮টি অস্ত্র ও ২জনকে গ্রেপ্তারের কথা জানান পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, ওসি তদন্ত প্রতুল কুমার শীলসহ থানার অফিসারবৃন্দ।
কক্সবাজারের মহেশখালীতে থেকে পাচারকালে ৮টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-২
গ্রেফতারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মৃত মনিন্দ্র এর ছেলে মানিক দে (৩৮), পটিয়া কুসুমপুরা ইউনিয়নের দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের পুত্র রুবেল মিয়া (৩৪)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সোলতানের তত্বাবধানে ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল এর নেতৃত্বে পুলিশ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন থেকে চট্টগ্রামে উদ্দেশ্যে পাচার হচ্ছিল সে অস্ত্রের গাড়ীতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। ছোট মহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় নজরদারি বাড়ানো হয়, গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে বস্তার ভিতর তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।পাচারকালে সিএনজি অটোরিকশা গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশ তাদের গতিরোধ করে অস্ত্র উদ্ধারে সক্ষম হয়।মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান জানান, মহেশখালীতে অস্ত্রধারী ও অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ , ১৬ রবিউল আউয়াল ১৪৪৮