মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম  (ভিজিট : )
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

তাজাখবর২৪.কম,ঢাকা: মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ (৩০ আগস্ট)।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় ঘোষণা করবেন।এর আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্টসহ উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বিচারিক আদালতের রায় বহাল থাকবে হাইকোর্টেও। তবে, হিটু শেখের খালাস চেয়েছেন তার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আছিয়ার মৃত্যুর পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। এ মামলায় আছিয়ার বড়বোন হামিদাসহ ২৯ জন সাক্ষ্য দেন।এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয় ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের রায়ের ৪ দিন পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝