বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ৩১.০৮.২০২৬ ১০:৪৫ এএম  (ভিজিট : )
বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

এম জি বাবর,তাজাখবর২৪.কম,বেগমগঞ্জ,(নোয়াখালী): নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামে এক নারী গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে বেগমগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শাহানা আক্তার লাকী দুর্গাপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ীর নুর উল্যার স্ত্রীর্্যাব ১১, সিপিসি-৩, নোয়াখালী সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি চৌকস আভিযানিক দল দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা কালে পোশাকধারী র্যা ব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করেন। পরে র্যা ব সদস্যরা তাকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহানা আক্তার লাকী নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সহ বিভিন্ন রকমের মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝