শেরপুরে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিট : )
শেরপুরে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

শেরপুরে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর পৌর শহরের ঢাকলহাটি এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পানেশ চন্দ্র নুন্দী। এ ঘটনায় বিবাদী রমজান আলী মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পানেশ চন্দ্র নুন্দী অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে রমজান আলী মোল্লাসহ সংশ্লিষ্টরা তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও জানান, হামলার ঘটনায় তার বাড়ির বিভিন্ন মালামাল ও আসবাবপত্রসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নেওয়া হয়েছে বলে দাবী করনে তিনি। 

এতে পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে পানেশ চন্দ্র নুন্দী ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির নিরূপণ, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।তবে রমজান আলী মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝