ছোঁয়া লাগতেই নুয়ে পড়ে কেন লজ্জাবতী গাছ
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০০ এএম  (ভিজিট : )
ছোঁয়া লাগতেই নুয়ে পড়ে কেন লজ্জাবতী গাছ

ছোঁয়া লাগতেই নুয়ে পড়ে কেন লজ্জাবতী গাছ

তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: সামান্য ছোঁয়াতেই মুহূর্তের মধ্যে গুটিয়ে যায় লজ্জাবতী গাছের পাতা। কখনও আবার পুরো ডাঁটিও নুয়ে পড়ে। দেখে মনে হয়, যেন লজ্জা পেয়েই মাথা নিচু করেছে গাছটি। তবে নাম লজ্জাবতী হলেও এর পাতা গুটিয়ে যাওয়ার সঙ্গে আসলে লজ্জার কোনো সম্পর্ক নেই। এর পেছনে রয়েছে গাছটির নিজস্ব এক ধরনের আত্মরক্ষার কৌশল।লজ্জাবতী গাছের পাতা ও ডাঁটি অত্যন্ত স্পর্শকাতর। বাইরের কোনো বস্তু স্পর্শ করলে গাছটি সেটিকে সম্ভাব্য বিপদ হিসেবে ধরে নেয়। আর তখনই শুরু হয় বিশেষ প্রতিক্রিয়া।স্পর্শ লাগার পর পাতার কোষে থাকা পানি ও অন্যান্য তরল এক জায়গা থেকে পাশের কোষে সরে যেতে থাকে। এর ফলে পাতার কোষগুলোর চাপ কমে যায় এবং পাতাগুলো গুটিয়ে যেতে শুরু করে। কখনও ডাঁটিও নুয়ে পড়ে।

শুধু স্পর্শেই নয়, অন্ধকারেও লজ্জাবতী গাছের পাতা গুটিয়ে থাকতে পারে। আবার দিনের আলোতে পাতা ধীরে ধীরে খুলে যায় এবং গাছটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।স্পর্শের কারণে পাতা গুটিয়ে যাওয়ার কিছুক্ষণ পর যখন আর কোনো বিপদের আশঙ্কা থাকে না, তখন আবার কোষে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ধীরে ধীরে পাতাগুলো মেলে যায়, ডাঁটি সোজা হয়ে দাঁড়ায়।তাই লজ্জাবতী গাছকে ছুঁলেই সে সত্যিই লজ্জা পায় না। বরং সামান্য স্পর্শকেও সম্ভাব্য বিপদ মনে করে নিজেকে রক্ষা করার জন্যই গুটিয়ে যায় তার কোমল পাতা।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝