টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম  (ভিজিট : )
টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব

টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলাই মূল কাজ। কিন্তু পর্দার অভিনয়কে কেন্দ্র করে বাস্তব জীবনে হয়রানি কিংবা অশালীন প্রস্তাবের শিকার হওয়া যে কতটা পীড়াদায়ক, সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাকে মারাত্মক মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে।পর্দায় টিকে থাকার প্রয়োজনে তার চরিত্রটিকে আবেদনময়ী রূপে উপস্থাপন করা হয়েছিল, যা অনংশা দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছিলেন। তবে বিপত্তি ঘটে তখনই, যখন অনেক দর্শক পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনংশাকে গুলিয়ে ফেলতে শুরু করেন।

এরপর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে আসতে থাকে নানা ধরনের অশালীন বার্তা ও কুপ্রস্তাব। এমনকি কেউ কেউ তাকে সপ্তাহান্তে ভ্রমণে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এক রাতের জন্য তার ‘ফি’ কত সেটিও জানতে চেয়েছেন।এ ধরনের কুরুচিকর মানসিকতার সমালোচনা করে অনংশা বলেন, পর্দায় কোনো নারী সাহসী বা আবেদনময়ী চরিত্রে অভিনয় করলেই বাস্তব জীবনেও তিনি তেমন এমন ধারণা সম্পূর্ণ ভুল। অভিনয়শিল্পীকে তার চরিত্র ও ব্যক্তিজীবন আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।

এদিকে, বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’এর সিনেমা সংস্করণ ‘মির্জাপুর: দ্য মুভি’। কোনো জনপ্রিয় ওয়েব শোকে সিনেমায় রূপ দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও দর্শকদের ব্যাপক আগ্রহের কারণেই এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।সিনেমাটির গল্প প্রথম সিজনের পরবর্তী সময় থেকে এগোবে বলে জানা গেছে। এতে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগলসহ পরিচিত তারকারা ফিরছেন তাদের পুরোনো চরিত্রে। তবে বাবুল পণ্ডিত চরিত্রে বিক্রান্ত মেসির পরিবর্তে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝