অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিট : )
অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো

অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে নির্মিত হবে একটি বায়োপিক। সিনেমাটি পরিচালনা করবেন জসমিত কে রিন এবং প্রযোজনায় থাকবেন সঞ্জয়লীলা বানসালি। বিভিন্ন সময়ে এতে মধুবালার চরিত্রে একাধিক অভিনেত্রীর নামও শোনা গেছে।তবে দীর্ঘদিন ধরে সিনেমাটির কাজ শুরু না হওয়ায় নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেছে, আগামী সেপ্টেম্বরেই শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে। মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। আগামী সপ্তাহে গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সেই গানের দৃশ্যধারণের কথা রয়েছে।

ওই গানের শুটিং শেষ হওয়ার পরই বানসালির প্রযোজনা দল মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজে হাত দেবে বলে জানা গেছে। একই লোকেশনেই তৈরি হবে সিনেমাটির সেট। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সব প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরেই শুটিং শুরু করবেন নির্মাতারা।এদিকে, সিনেমাটিতে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করবেন সারা অর্জুন। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। জানা গেছে, মধুবালার চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন এই অভিনেত্রী।

সূত্রের ভাষ্য অনুযায়ী, মধুবালার আচরণ, ব্যক্তিগত জীবন, অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন সারা। চরিত্রটির নানা দিক আত্মস্থ করার জন্য তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন।তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। নির্মাতারা মধুবালার জীবনের বিভিন্ন অজানা ও গুরুত্বপূর্ণ দিক এই বায়োপিকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চান।অন্যদিকে, সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও শেষের পথে। সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩, ১০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝