শেরপুর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিট : )
শেরপুর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৮ আগস্ট ভোরে চন্ডাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩, ০৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝