কেন্দুয়ায় ভিটেবাড়ি নিয়ে মারামারিতে বৃদ্ধা নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ভিটেবাড়ি নিয়ে মারামারিতে বৃদ্ধা নিহত

কেন্দুয়ায় ভিটেবাড়ি নিয়ে মারামারিতে বৃদ্ধা নিহত

তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় ভিটেবাড়ির জমিসংক্রান্ত বিরোধের মারামারিতে আছিয়া আক্তার (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে। আছিয়া আক্তার উক্ত গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী।জানা গেছে, নিহত আছিয়ার পরিবারের তাজ্জত মিয়াদের  সঙ্গে প্রতিবেশী বুরুজ মিয়া ও রফিক মিয়া গংদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে মহিলাদের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।পরে মারাত্নক আহত আছিয়া আকতারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  তরিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধে আছিয়া আকতার নামে এক মহিলা নিহত হয়েছেন।পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেছে।মামলা প্রক্রিয়াধীন আছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩, ২৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝