যশোর জেলায় এবারের এসএসসি পরীক্ষায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জিপিএ‌-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন যারা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম  (ভিজিট : )
যশোর জেলায় এবারের এসএসসি পরীক্ষায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জিপিএ‌-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন যারা

যশোর জেলায় এবারের এসএসসি পরীক্ষায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জিপিএ‌-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন যারা

এসএম সেলিম,তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো:যশোর শিক্ষা বোর্ডের অধীনে যশোর জেলায় এবারের এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে যারা অসমান্য অবদান রেখেছেন এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে সাবিহা রহমান ও সামিহা রহমান তারা জমজ দুই বোন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা অংশ নিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন। অন্যদিকে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে মাহিয়া ইসরাত পরীক্ষা অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শহীদ ইদ্রিস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে আবু বাক্কার জিপিএ-৫ (গোল্ডেন+) পেয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন।সকিনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন আফিফা বিনতে জামান।যশোর জেলা স্কুলের ছাত্র অর্ক রহমান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। চৌগাছা হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ঋতু খাতুন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। দিনমজুর ও গৃহকর্মীর কন্যা মালিহা সুলতানা শফিয়ার রহমান মডেল একাডেমি থেকে ব্যবসা শিক্ষা  (বাণিজ্য)বিভাগ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। 

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাদিয়া আফরোজ বাবলি। একই স্কুলের আরেকজন বাণিজ্য বিভাগে স্বস্তিকা ঘোষ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। যশোর সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা রহমান বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একই স্কুলের আরেকজন ছাত্রী লাবিবা আক্তার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।ঐ স্কুলের আরেকজন মেধাবী ছাত্রী মহসিন হোসেন জিতু বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে যশোরের দুজন সাংবাদিকের সন্তান একজন হলেন সাবিকুন নাহার আনিতা যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।অপরজন ফারদিন শাহরিয়ার মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা ২০২৬ অংশ নিয়ে সফলতার সহিত জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার পুন:ব্যক্ত করেন। সকল শিক্ষার্থীরা বলেন ভালো ফলাফল এবং সফলতার পিছনে মা বাবা স্কুলের শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকের অবদান অনেক বেশি।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝