যশোরে একই খাটে শিশুর হাত-পা বাঁধা অস্থায় মা-ছেলের লাশ উদ্ধার
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিট : )
যশোরে একই খাটে শিশুর হাত-পা বাঁধা অস্থায় মা-ছেলের লাশ উদ্ধার

যশোরে একই খাটে শিশুর হাত-পা বাঁধা অস্থায় মা-ছেলের লাশ উদ্ধার

তাজাখবর২৪.কম,যশোর: যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে মা ও তাঁর ৬ বছরের শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে চরম রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, খলশী গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ছয় বছরের ছেলে জিসান।নিহতের স্বজনরা জানান, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের লাশ পড়ে ছিল। নিহত শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, মা জুবায়দা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো থাকলেও ওড়নার দুটি প্রান্ত তাঁর নিজের হাতে ধরা ছিল।নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তাঁর বোন জামাই জাকির দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তাঁর ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। ধারনা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত  পূর্ব  শত্রুতার  এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝