সাংবাদিক মারধরের মামলায় পাংশা থানা পুলিশের অভিযানে ১ জন আসামি গ্রেফতার
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম  (ভিজিট : )
সাংবাদিক মারধরের মামলায় পাংশা থানা পুলিশের অভিযানে ১ জন আসামি গ্রেফতার

সাংবাদিক মারধরের মামলায় পাংশা থানা পুলিশের অভিযানে ১ জন আসামি গ্রেফতার

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা:  রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৬টা ৫ মিনিটে পাংশা থানার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোচালকদের সঙ্গে কয়েকজন ব্যক্তির কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা মারামারিতে রূপ নেয়।এ সময় জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ঘটনাস্থলের ভিডিও ধারণ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, তখন কয়েকজন অটোচালক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে সাধারণ ও গুরুতর জখম হয়।এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ (২৫), পিতা মো. রতন মাহমুদ বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। পাংশা থানার মামলা নং-২০, তারিখ: ২৬ জুলাই ২০২৬, জি.আর. নং-১৫০/২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯, পেনাল কোড-১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. বিশু সরদার (৩৫), পিতা আব্দুল খালেক সরদার, সাং—কুলটিয়া, থানা—পাংশা, জেলা—রাজবাড়ীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পাংশা থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ কার্যক্রম চলমান আছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝