প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : )
চৌগাছায় ৭ বছরের মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক
কাজী মোস্তাফিজ,তাজাখবর২৪.কম, যশোর: যশোরের চৌগাছায় ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ৮টার দিকে উপজেলার নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম (৩৫)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর চাচা ইমন হোসেন জানান, তার সাত বছর বয়সী ভাতিজা ওই মাদ্রাসার শিক্ষার্থী।
শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে সঙ্গে নিয়ে নায়ানপুর আমাদের গ্রামের বাড়িতে আসে সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে তাকে নারায়ণপুর কপোতাক্ষ নদীর ব্রিজের নিচে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিক্ষককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত শিক্ষক শিশুটির সঙ্গে অনুরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন বলে জানা যায়।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ হতে জানানো হয়েছে যে,, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩, ২৪ সফর ১৪৪৭