রাজধানীতে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিট : )
রাজধানীতে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

রাজধানীতে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীর সবুজবাগ মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা (২০) এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।রাজধানীতে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ভরা ছিল।তিনি আরও জানান, ওই নারীর শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহের বিভিন্ন অংশ খণ্ড খণ্ড করে কালভার্টের নিচে ফেলে রেখে গেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩, ২২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝