দক্ষিণ মানিকগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি "চরঘোস্তা খেয়াঘাট -ঘোস্তাহাটের সংযুক্ত করতে কালীগঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণ"
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিট : )
দক্ষিণ মানিকগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি

দক্ষিণ মানিকগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ:  খেয়াপাড়ের ভোগান্তি   নিরসনে দক্ষিণ মানিকগঞ্জবাসীর দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত  প্রাণের দাবি চরঘোস্তা খেয়াঘাট হতে ঘোস্তাহাটে পৌঁছাতে কালীগঙ্গা নদীর উপর একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মিত হলে পাল্টে যাবে  পূর্ব- পশ্চিম ও দক্ষিণ মানিকগঞ্জবাসীর ভাগ্যের চাকা।  মানিকগঞ্জ পৌরসভা, মানিকগঞ্জ সদর,  ঘিওর , হরিরামপুর  ও সিংগাইর উপজেলাবাসীর  প্রাণের দাবি  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি  মহোদয় যদি চরঘোস্তা খেয়াঘাট -ঘোস্তাহাটের পাশে কালীগঙ্গা নদীর উপর একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করেন তাহলে  ভোগান্তি   এলাকাবাসীর  সাথে  আফরোজা খানম রিতার  সৌহদর্যপূর্ণ গভীর সম্পর্ক আরো গতিশীল  হবে।    

মানিকগঞ্জ পৌরসভার  ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, পুটাইল, নবগ্রাম, নালী,ভাড়ারিয়া , সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের একটি অংশ ও চালা ইউনিয়ন পরিদর্শনে দেখা গেছে, দুর্গম অঞ্চলের কৃষি,     শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ,ব্যবসা বাণিজ্য ও    আইনশৃঙ্খলা‌‌ সেবা পেতে জনস্বার্থে ব্রিজের বিশেষ  প্রয়োজন।  পুটাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন,  ১ নং ওয়ার্ড সদস্য মোঃ জসীম  উদ্দিন,২ নং ওয়ার্ড সদস্য শাহীনুর ইসলাম বলেন,  চরঘোস্তা খেয়াঘাট -ঘোস্তাহাটের  উন্নয়নের লক্ষ্যে   কালীগঙ্গা নদীর উপর  দৃষ্টিনন্দন ব্রিজ নির্মিত হলে দক্ষিণ মানিকগঞ্জের মানচিত্রে সংযুক্ত হবে উন্নয়নের ছোঁয়া।    ঐতিহ্যবাহী ঘোস্তাহাটের বিশিষ্ট  ব্যবসায়ী সাইফুল ইসলাম শাপলু, সাবেক মেম্বার সাইজুদ্দিন, বালিয়াবিলের আওলাদ হোসেন , ঘোস্তা জাহাঙ্গীর নগরের কাজী  তারিকুল ইসলাম,ঘোস্তা হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শুকুর আলী, ওমেদ ফার্মেসির মালিক নূরুল ইসলাম,  কাপড় ব্যবসায়ী মোঃ বাবুলসহ সর্বস্তরের জনগণের দাবি জরুরি ভিত্তিতে  সরেজমিন পরিদর্শন  করে জনস্বার্থে দৃষ্টিনন্দন ব্রিজ নির্মিত হলে অবহেলিত  দক্ষিণ মানিকগঞ্জের মানচিত্রে সংযুক্ত হবে উন্নয়নের ছোঁয়া।    নবগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  মেম্বার আজম আলী বলেন,  চরঘোস্তা খেয়াঘাট -ঘোস্তাহাটের উন্নয়নের লক্ষ্যে কালীগঙ্গা নদীর উপর ব্রিজ নির্মিত হলে পাল্টে যাবে দক্ষিণ মানিকগঞ্জের মানচিত্র।   

ঘিওর উপজেলার হেলাচিয়া   মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ বলেন,  আওয়ামী জাহেলি লীগ যুগে  এই এলাকায়  উন্নয়নের তেমন   ছোঁয়াই লাগেনি।   ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বলেন, চরঘোস্তা খেয়াঘাট- ঘোস্তাহাট সংযুক্ত করতে কালীগঙ্গা নদীর উপর ব্রিজ  নির্মিত হলে  অবহেলিত দক্ষিণ মানিকগঞ্জবাসীর ভাগ্যের চাকা সচল হবে।  বেতিলা মিতরা, হাটিপাড়া, নালী ,চালা,   ও বলড়া ইউনিয়নবাসীরা    একই দাবি জানিয়েছেন।  মানিকগঞ্জ পৌর বিএনপি'র  সাবেক সভাপতি মরহুম নাসির উদ্দিন আহমেদ যাদু'র সহধর্মিণী  জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , মানিকগঞ্জ পৌরসভার মেয়র  পদপ্রার্থী  রিটা ইয়াসমিন নাহার বলেন,  একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা গড়তে  দক্ষিণ মানিকগঞ্জের  সাথে চরঘোস্তা খেয়াঘাট -ঘোস্তাহাটের পাশে কালীগঙ্গা  নদীর উপর একটি দৃষ্টিনন্দন ব্রিজের বিশেষ প্রয়োজন।   তিনি আরো বলেন, মানিকগঞ্জ  পৌরসভা হচ্ছে  মানিকগঞ্জ  জেলার প্রাণকেন্দ্র।  পরিশেষে তিনি এই ব্রিজ নির্মাণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী , মুন্নু গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর  আফরোজা খানম রিতা এমপি মহোদয়ের নিকট সবিনয় বিনীত অনুরোধ জানিয়েছেন এবং  আবাদি জমি, বসতবাড়ি, রাস্তা ঘাট, ব্রিজ   কালভার্ট, সরকারি বেসরকারি স্থাপনা , শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনগণের সার্বিক সহযোগিতায় নদী ভাঙ্গন  ফেরাতে  বেরিবাঁধের  দাবিও  জানান তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩, ১০ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝